• লাইভ টিভি
  • ফিফা বিশ্বকাপ ২০২৬
  • সোশ্যাল মিডিয়া
    ফেসবুক পেজ
    Desh TV News
    Desh TV
    Desh TV Drama
    Desh TV Entertainment
    Desh TV Music
    Desh TV Lifestyle
    ফেসবুক গ্রুপ
    Desh TV (Official)
    desh.tv Channel
    ইউটিউব চ্যানেল
    Desh TV News image/svg+xml
    Desh TV Entertainment image/svg+xml
    Desh TV Bulletin
    Desh TV Drama
    টিকটক
    Desh TV
    Desh TV Entertainment
    টুইটার Desh Television
    ইনস্টাগ্রাম Desh Television
    লিঙ্কডইন Desh Television
  • দেশ ক্যারিয়ার
  • দেশ ফোরাম
  • English
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩
  • সর্বশেষ
  • জাতীয়
  • রাজনীতি
  • বাণিজ্য
  • রাজধানী
  • সারাদেশ
  • বিশ্ব
  • বিনোদন
  • খেলা
  • প্রবাস
  • তথ্যপ্রযুক্তি
  • লাইফস্টাইল
  • মতামত
  • শিক্ষা
  • চাকরি
  • স্বাস্থ্য
  • অপরাধ
  • আইন-বিচার
  • সোশ্যাল মিডিয়া
  • আবহাওয়া
  • রাশিফল
  • বিবিধ
  • সাহিত্য ও সংস্কৃতি
  • ধর্ম
  • জাতীয় সংসদ নির্বাচন
  • দেশ ক্যারিয়ার
  • ফটোগ্যালারী
  • ভিডিও গ্যালারী
  • প্রচ্ছদ
  • বিনোদন

নীতি টেইলরের অভিযোগ, প্রেমিকের নির্যাতন ও পরিচালকের কুপ্রস্তাবের শিকার হয়েছিলেন

বিনোদন ডেস্ক
  ১৩ অক্টোবর ২০২৬, ১৩:১৭

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ। 

টেলিফোন: +৮৮ (০২) ৮৩৩২৯৫৮, ৮৩৩২৯২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৮৩৩২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬ | এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
অ- অ+
সংগৃহীত ছবি
সংগৃহীত ছবি

স্কুলজীবনে বুলিং, চার বছরের প্রেমের সম্পর্কে শারীরিক ও মানসিক নির্যাতন এবং অভিনয়ের সুযোগ দেওয়ার নামে পরিচালকের শারীরিক সম্পর্কের প্রস্তাব। জীবনের এসব তিক্ত অভিজ্ঞতার কথা প্রকাশ করেছেন ভারতীয় অভিনেত্রী নীতি টেইলর। তাঁর অভিযোগ, সাবেক প্রেমিক তাঁকে মারধর করার পাশাপাশি সিগারেটের ছ্যাঁকাও দিতেন। অন্যদিকে, সিনেমায় অভিনয়ের সুযোগ পেতে এক পরিচালক তাঁর কাছে শারীরিক সম্পর্কের প্রস্তাব দিয়েছিলেন।

google news দেশ টিভি অনলাইন এর সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন

‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’, ‘গুলাম’ ও ‘বড়ে আচ্ছে লাগতে হ্যায়’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে পরিচিতি পাওয়া নীতি সম্প্রতি ‘হটারফ্লাই’কে দেওয়া এক সাক্ষাৎকারে এসব অভিজ্ঞতার কথা জানান। স্কুলজীবনে হয়রানি, প্রেমের সম্পর্কে নির্যাতন, কাস্টিং কাউচ এবং শুটিংয়ের সেটে সহকর্মীর সঙ্গে সমস্যার কথাও তুলে ধরেন তিনি।

নিজের স্কুলজীবনকে জীবনের অন্যতম কঠিন সময় উল্লেখ করে নীতি জানান, কয়েকজন ছেলের প্রেমের প্রস্তাবে সাড়া না দেওয়ায় তাঁকে হয়রানির শিকার হতে হয়। তাঁর ভাষ্য, স্কুলের শৌচাগার ও বাসস্টপসহ বিভিন্ন জায়গায় তাঁর বাড়ির ফোন নম্বর লিখে রাখা হয়েছিল। এরপর ল্যান্ডফোনে আসতে থাকে আপত্তিকর কল। সহপাঠীদের কেউ কেউ তাঁকে নিয়ে কুরুচিপূর্ণ মন্তব্য করত, গায়ে পানি ও খাবার ছুড়ে মারত এবং অশ্লীল কথাও লিখত।

নীতি বলেন, এসব ঘটনার কারণে স্কুলবাসে বসে প্রায় প্রতিদিন কাঁদতেন তিনি। বিষয়টি বাবা-মাকে জানানোর পর তাঁরা তাঁকে পরীক্ষায় মনোযোগ দিতে বলেন এবং পরীক্ষা শেষ হলে শহর ছেড়ে যাওয়ার আশ্বাস দেন।

‘ক্যায়সি ইয়ে ইয়ারিয়াঁ’র প্রথম মৌসুমের শুটিং চলাকালে একটি নির্যাতনমূলক সম্পর্কে জড়িয়ে পড়েছিলেন বলে জানান নীতি। তাঁর অভিযোগ, সাবেক প্রেমিক তাঁর পোশাক, চলাফেরা এবং অন্যদের সঙ্গে মেলামেশা নিয়ে নিয়মিত আপত্তি জানাতেন। একবার প্রেমিকের জন্মদিনের অনুষ্ঠানে অস্বস্তি বোধ করায় বান্ধবীদের সঙ্গে চলে যেতে চাইলে তাঁকে বাধা দেওয়া হয়। পরে বাড়ির বাইরে পরিস্থিতি সহিংস হয়ে ওঠে। প্রেমিক তাঁকে ধাক্কা দেওয়ার পাশাপাশি চড়ও মেরেছিলেন বলে দাবি করেন অভিনেত্রী। ঘটনাটি ভবনের সিসিটিভি ক্যামেরায় ধরা পড়েছিল বলেও জানান তিনি।

সাবেক প্রেমিকের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ তুলে নীতি বলেন, ওই সম্পর্কে তাঁকে সিগারেটের ছ্যাঁকা দেওয়া হয়েছিল। সেই ক্ষতের দাগ এখনো তাঁর শরীরে রয়েছে। ত্বকে সহজেই কেলয়েড তৈরি হওয়ায় দাগটি স্পষ্ট হয়ে আছে বলেও জানান তিনি।

শারীরিক নির্যাতনের পাশাপাশি নিয়মিত অপমানজনক কথাও শুনতে হতো বলে অভিযোগ করেন নীতি। তাঁর ভাষ্য, সাবেক প্রেমিক তাঁকে খাটো, মোটা ও দেখতে খারাপ বলে অপমান করতেন। এতে নিজের চেহারা ও যোগ্যতা নিয়ে আত্মবিশ্বাস হারিয়ে ফেলেন তিনি। সম্পর্ক টিকিয়ে রাখতে প্রেমিকের ঘর পরিষ্কার করা, রান্না করা এবং তাঁর বাবা-মা বেড়াতে এলে তাঁদের ঘুরতে নিয়ে যাওয়ার মতো কাজও করতেন নীতি।

চার বছর পর ওই সম্পর্ক থেকে বেরিয়ে এসে নিজের আত্মসম্মান ও আত্মবিশ্বাসের ওপর এর গভীর প্রভাব বুঝতে পারেন বলে জানান অভিনেত্রী। এখনো কেউ তাঁর সৌন্দর্যের প্রশংসা করলে তা বিশ্বাস করতে কষ্ট হয় বলে জানান তিনি। নীতির মতে, বেড়ে ওঠার সময় নিজের মূল্য বুঝতে শেখা জরুরি। অন্য কাউকে নিজের আত্মসম্মান নষ্ট করতে দেওয়া উচিত নয়।

দক্ষিণ ভারতীয় চলচ্চিত্রে কাজ করার সময় কাস্টিং কাউচের অভিজ্ঞতার কথাও জানিয়েছেন নীতি। তাঁর দাবি, দুটি সিনেমায় অভিনয়ের পর প্রথম ছবির পরিচালক তাঁকে নতুন একটি সিনেমায় কাজের প্রস্তাব দেন। তবে চরিত্রটি পেতে হলে পরিচালকের সঙ্গে শারীরিক সম্পর্কে জড়াতে হবে বলে জানানো হয়। এমন প্রস্তাবে হতবাক হয়ে ফোন কেটে দেন নীতি। পরে পরিচালকের নম্বর ব্লক করে বিষয়টি মাকে জানান। এ ঘটনায় মানসিকভাবে আঘাত পাওয়ার পর সিনেমায় আর কাজ না করার সিদ্ধান্ত নিয়েছিলেন বলেও জানান তিনি।

‘গুলাম’ ধারাবাহিকে কাজ করার সময় এক সহ-অভিনেতার সঙ্গেও সমস্যার কথা তুলে ধরেন নীতি। তাঁর ধারণা, ধারাবাহিকে তিনি যে মনোযোগ পাচ্ছিলেন, তা ওই সহশিল্পী ভালোভাবে নেননি। নীতির দাবি, তাঁরা একই মেকআপশিল্পীর কাছ থেকে মেকআপ নিতেন। কিন্তু ওই সহশিল্পী দরজা বন্ধ করে রাখতেন, যাতে মেকআপশিল্পী তাঁর কাছে যেতে না পারেন। একবার মেকআপশিল্পীকে নিজের ঘরে আটকে রাখার ঘটনাও ঘটেছিল বলে অভিযোগ করেন তিনি।

আরও পড়ুন

বিমানবন্দর থেকে হলিউড অভিনেত্রী আটক

পরিচালকের বিরুদ্ধে অভিনেত্রী অধরার অভিযোগ 

‘বার্থডে গার্ল’ লুকে ধরা দিয়েছেন অপু বিশ্বাস

এ ছাড়া শুটিংয়ের সেটে দেরিতে আসা ও উদ্ধত আচরণের অভিযোগ তুলে তাঁকে নিয়ে নেতিবাচক প্রতিবেদন প্রকাশের বিষয়েও ক্ষোভ জানান নীতি। তাঁর দাবি, তিনি সব সময় সময়নিষ্ঠ থাকার চেষ্টা করতেন।

এমএম/

  • অভিনেত্রী
  • নীতি টেইলর
  • অভিযোগ
এ সম্পর্কিত আরও খবর
শুটিংয়ে ক্যামেরাসহ মুখের ওপর চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী
শুটিংয়ে ক্যামেরাসহ মুখের ওপর চিত্রগ্রাহক, আহত প্রিয়ন্তী উর্বী
বিমানবন্দর থেকে হলিউড অভিনেত্রী আটক
বিমানবন্দর থেকে হলিউড অভিনেত্রী আটক
দুর্নীতির মামলায় হয়রানির অভিযোগ অভির
দুর্নীতির মামলায় হয়রানির অভিযোগ অভির
নির্বাচনে অনিয়মের অভিযোগ, সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ
নির্বাচনে অনিয়মের অভিযোগ, সিইসির পদত্যাগ দাবিতে দিল্লিতে বিরোধীদের বিক্ষোভ
আমাদের জানুন শর্তাবলী গোপনীয়তার নীতি যোগাযোগ বাংলা কনভার্টার আর্কাইভ

দেশ টেলিভিশন লিমিটেড, কর্ণফুলী মিডিয়া পয়েন্ট, ৪২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক, মালিবাগ, ঢাকা-১২১৭, বাংলাদেশ

টেলিফোন: +৮৮ (০২) ৫৮৩১২৯৫৮, ৫৮৩১২৮২২ ফ্যাক্স: +৮৮ (০২) ৫৮৩১২৯৮১ মেইল: [email protected]

© দেশ টেলিভিশন লিমিটেড ২০০৮ - ২০২৬
এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।